শিরোনাম

প্রস্তুতি ম্যাচে স্বরুপে মুস্তাফিজ-তাসকিন

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ উপলক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের আজ দ্বিতীয় দিন চলছে। প্রথম দিন ৩৯১ রানে শেষ করা বাংলাদেশ আজ বোলিং প্রস্তুতিটা ঝালাই করে নিচ্ছে। লঙ্কানদ প্রেসিডেন্ট একাদশের ইনিংসের শুরু থেকেই চেপে ধরেছে বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রেসিডেন্ট একাদশের রান ৩ উইকেটে ৬৫।

দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। একই রানসংখ্যায় সামারাসূর্যকে মুশফিকের তালুবন্দী করে দ্বিতীয় উইকেট শিকার করেন তাসকিন। এরপর অনেকটাই থিতু হয়ে খেলতে থাকা চন্দ্রগুপ্তকে ফেরান ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ৬ ওভার বল করে ২টি মেডেনসহ মাত্র ১১ রান দিয়েছেন দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা মুস্তাফিজ।

এর আগে প্রথম দিন ৩৯১ রানে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। ১৮২ বলে ৯ চার এবং ৭ ছক্কায় দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান তামিম ইকবাল। ১৩৬ রান করে অবসরে যান তিনি। এছাড়া মমিনুল হকও ৭৩ রানে অবসর নেন। তৃতীয় সর্বোচ্চ ৫৭* রান করেন অনেকদিন পর দলে সুযোগ পাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

basic-bank

Be the first to comment on "প্রস্তুতি ম্যাচে স্বরুপে মুস্তাফিজ-তাসকিন"

Leave a comment

Your email address will not be published.


*