নিউজ ডেস্ক : মুনাফার ৯৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে গ্লাক্সোস্মিথ ক্লাইনের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির ২০১৬ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৩.৫১ টাকা। এর বিপরীতে পরিচালনা পর্ষদ ৫০০ শতাংশ বা প্রতিটি শেয়ারে ৫০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মুনাফার ৯৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বাকি ৭ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে।
এদিকে ২০১৬ সালে কোম্পানির নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিপিএস) হয়েছে ৭১.৮৬ টাকা। আর এ বছরের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৪.৬৫ টাকা।
কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২০ এপ্রিল সকাল ১১টায় চিটাগাংয়ে হোটেল আগ্রাবাদে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ২৩ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

Be the first to comment on "গ্লাক্সোস্মিথের মুনাফার ৯৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা"