নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুতিকাগার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও প্রেক্ষাপট নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা সময়ের দাবি বলেন মন্তব্য করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
মঙ্গলবার (৭ই মার্চ) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কাজী আরেফ ফাউন্ডেশন আয়োজিত এক মানববন্ধনে এমন মন্তব্য করেন তিঁনি।
কবীর চৌধুরী তন্ময় বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ একটি উৎসবে পরিণত হয়েছে। পাড়ায়-মহল্লায় বঙ্গবন্ধুর সেই জালাময়ী ভাষণের পাশাপাশি অন্যান্য সংগীত পরিবেশন করা হচ্ছে। কিছু-কিছু রাস্তার পাশে ড্যান্স প্রদর্শণও দেখা যায়, যা আমাদের জন্য পরিতাপের বিষয়। আর নতুন প্রজন্মের কাছে বিকৃত হয়ে নতুন করে উপস্থাপন হচ্ছে।
তিঁনি আরও বলেন, আওয়ামী লীগ ও সরকার বাঙালি জাতির সামনে ভালোভাবে ঐতিহাসিক ৭ই মার্চের পটভূমি তুলে ধরতে না পারার কারণে দিন-দিন অপসংস্কৃতিতে রূপান্তর হচ্ছে। তাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি দিক নির্দেশনা মূলক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও প্রেক্ষাপট নতুনদের মাঝে গুরুত্বের সহিত তুলে ধরতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, এ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যত। তাই তাঁদের সামনে বিকৃত করে নয়; সুন্দর ও গুরুত্বের সহিত জাতির জনকের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার ও প্রকাশনার ব্যবস্থা করতে হবে।
কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ-এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা ময়নূল ইসলাম ময়না, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, চেতনায় মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি শেখ আবদুর রাজ্জাক শাকিল, বোয়াফ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

Be the first to comment on "৭ই মার্চের পটভূমি তুলে ধরার দাবি"