শিরোনাম

৪৯৪ রানে থামলো শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক : গল টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের পর অবশেষে থামল স্বাগতিক শ্রীলঙ্কা। লাকসান সান্দাকানকে (৫) ফিরিয়ে উইকেট না পাওয়ার আক্ষেপ ঘুচল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হলো ৪৯৪ রানে। তার বলে সান্দাকানকে মেহেদী মিরাজের ক্যাচে পরিণত হওয়া মাত্র শেষ হলো লঙ্কানদের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া মুস্তাফিজ নিয়েছেন ২ উইকেট।

৪ উইকেটে ৩২১ রান নিয়ে প্রথম দিন শেষ করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ১৬৬ রান এবং দিকভিলা ১৪ রানে অপরাজিত ছিলেন। প্রথম দিন নো বলের কারণে বেঁচে যান কুশল। দ্বিতীয় দিনেও সেই শুভাশিসের বলে মুস্তাফিজ ক্যাচ ধরে সীমানা পার হয়ে যাওয়ায় আবারও বেঁচে যান তিনি। ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি পূরণ করার স্বপ্নে মেহেদী মিরাজের বলে একই ধরণের একটি ক্যাচ দেন তিনি। মুস্তাফিজ না পারলেও সফল হন তামিম ইকবাল। সীমানার ওপর থেকে অসাধারণভাবে বলটি তালুবন্দী করেন তিনি। ১৯৪ রানে ফিরেন মেন্ডিস। ভাঙে দিকভিলার সঙ্গে তার ১১০ রানের জুটি। অসাধারণ এই ইনিংস খেলতে মেন্ডিস ২৮৫ বল খেলে ১৯টি চার এবং ৪টি ছক্কা হাঁকিয়েছেন।

হাত খুলে মারতে থাকা নিরোশান ডিকভিলাকে মাহমুদ উল্লাহর ক্যাচে পরিণত করে তৃতীয় উইকেট শিকার করেন মিরাজ। আউট হওয়ার আগে ৭৬ বলে ৭৫ রান করেন ডিকভিলা। এদিকে অস্ত্রোপচারের পর প্রথম টেস্ট খেলতে নামা মুস্তাফিজকে যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথম দিনে পেয়েছেন মাত্র ১ উইকেট। যে কাটার মাস্টারের ওপর বাংলাদেশের এত ভরসা তিনিই কেমন যেন ম্রিয়মান। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনে লাঞ্চের পরই লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট শিকার করলেন দ্য ফিজ।

হেরাথের পর আরও একটি হারায় শ্রীলঙ্কা। মুস্তাফিজের বলেই লিটন দাসের হাতে রানআউটের শিকার হন সুরাঙ্গা লাকমল (৮)। হাফ সেঞ্চুরি করা লাকমলকে (৫১) ফিরিয়ে নিজের ৪র্থ উইকেট শিকার করেন মিরাজ। লঙ্কানদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাকিব আল হাসান। ৩২.১ ওভার বল করে ১০০ রান দিয়ে অন্যরকম সেঞ্চুরির স্বাদ নিয়েছেন সাকিব। তবে সবচেয়ে বেশি ১১৩ রান দিয়েও সবচেয়ে বেশি ৪ উইকেট শিকার করেন তরুণ স্পিনার মেহেদী মিরাজ।

basic-bank

Be the first to comment on "৪৯৪ রানে থামলো শ্রীলঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*