শিরোনাম

জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

নিউজ ডেস্ক : বাংলাদেশ-শ্রীলঙ্কার চলমান টেস্টে গলের সমুদ্রতটে বাংলাদেশকে পাহাড় সমান টার্গেটই দিয়েছে স্বাগতিকরা। পাহাড়সম এই টার্গেট টপকাতে হলে বাংলাদেশকে মুছে ফেলতে হবে টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড।
উপল থারাঙ্গার সেঞ্চুরির বদৌলতে সফরকারী বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে ৬ উইকেট হারিয়ে তারা ইনিংস ঘোষণা করে ২৭৪ রানে। এই সুবাদে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৪৫৭ রান।
সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শেষ হয়। তবে পঞ্চম দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরপর ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ফলে এখন হারের শঙ্কায় পড়েছে মুশফিকবাহিনী।
পঞ্চম দিনে ১৫৭ রানে ৫ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে তাদের আরও ৩০০ রান সংগ্রহ করতে হবে। হাতে রয়েছে ৫টি উইকেট। লক্ষ্য পূরণ করতে পারলে বিশ্বরেকর্ড গড়বে বাংলাদেশ। আর তা না হলে নিউজিল্যান্ড ও ভারত সফরের ব্যর্থতাটাই লম্বা হবে দলটির লাকি ভেন্যু গলে।
শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৪১৩ রানের রেকর্ড রয়েছে বাংলাদেশের। এটি কিছুটা আশা জাগালেও গলে চতুর্থ ইনিংসে তাড়া করে জয়ের রেকর্ড মাত্র ৯৯ রান।
সর্বোচ্চ রানের রেকর্ড অবশ্য এর চেয়ে অনেক বেশি। ৩০০ রান করেও পাকিস্তান হেরেছিল।দুই শ রানের ইনিংসই আছে মাত্র সাতটি। এর মধ্যে পাঁচটি ম্যাচেই হেরেছে দলগুলো। বাংলাদেশের লক্ষ্যটা এর চেয়েও অনেক বড়। তবে এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বিশ্ব রেকর্ড গড়ে জয়ের আশা করা যাচ্ছে না। ম্যাচটি অন্তত ড্র করা যাবে কি না তাই নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে।

basic-bank

Be the first to comment on "জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে বাংলাদেশকে"

Leave a comment

Your email address will not be published.


*