শিরোনাম

ঘরেই তৈরি করুন মালাই কুলফি

লাইফস্টাইল ডেস্ক: গরমে প্রাণ জুড়াতে ঠাণ্ডা কিছু না হলে যেন চলেই না। বিভিন্ন রকম আইসক্রিমের ভীরে বেছে নিতে পারেন মালাই কুলফি। আর তা তৈরি করতে পারেন ঘরে বসেই। থাকলো মালাই কুলফি তৈরির রেসিপি-

উপকরণ : মিল্ক ভিটা দুধ ২ লিটার, চিনি ৩০০ গ্রাম, এলাচ ৭/৮টি, দারুচিনি ৪/৫টি, তেজপাতা ২টি, মাওয়া ২০০ গ্রাম।

প্রণালি : দুধ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে জ্বাল করে যখন দুধের পরিমাণ অর্ধেক হবে, তখন চিনি ও মাওয়া গ্রেট করে মিশিয়ে দিতে হবে। হাল্কা আঁচে দুধ ভালোমতো জ্বাল দিতে হবে। দুধ যখন ঘন হয়ে যাবে তখন তা ছেঁকে নিতে হবে। এর পর দুধ কুলফির গ্লাসে ঢালতে হবে। দুধ ঠাণ্ডা হলে ডিপফ্রিজে রাখতে হবে কুলফি জমার জন্য। কুলফি জমানোর জন্য অন্তত ১২ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে।

basic-bank

Be the first to comment on "ঘরেই তৈরি করুন মালাই কুলফি"

Leave a comment

Your email address will not be published.


*