নিউজ ডেস্ক : ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। আজ ভোররাতে শহরের বাসটার্মিনাল থেকে র্যাব তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের জাফর মিয়ার ছেলে আব্দুল হালিম ও একই গ্রামের খায়র“ল বাশারের ছেলে মাজেদুল ইসলাম।
ঝিনাইদহ র্যাবের অধিনায়ক মেজর মো: মনির আহমেদ জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাস টার্মিনালে অভিান চালায়। সেখান থেকে আব্দুল হালিম ও মাজেদুল ইসলাম নামে দু’জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৫ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতরা সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে র্যাব জানায়।

Be the first to comment on "ঝিনাইদহে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক"