শিরোনাম

‘মায়াবী জোছনার মেঘ’

নিউজ ডেস্ক : মায়াবী জোছনার মেঘ’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। এতে তার সঙ্গে ‘মেঘ’ চরিত্রে অভিনয় করেছেন হিমি।
নাটক রচনা ও নির্দেশনা দিয়েছেন লেখক মোশতাক আহমেদ। রিয়াজ বলেন, ‘মায়াবী জোছনার মেঘ’ নাটকের গল্পটি আমাকে মুগ্ধ করেছে। গল্পটি মূলত প্যারা-সাইকলজির উপর ভিত্তি করে লেখা হয়েছে।
নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। হিমি বলেন, এর আগে রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করেছি। কিন্তু আমাদের একই ফ্রেমে বলা যায় খুবই কম কাজ ছিল। তবে তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। এই নাটকে আমি মেঘ নামের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং।

basic-bank

Be the first to comment on "‘মায়াবী জোছনার মেঘ’"

Leave a comment

Your email address will not be published.


*