শিরোনাম

শততম টেস্টে প্রথম ব্রেকথ্রু মোস্তাফিজের

নিউজ ডেস্ক : নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলছে বাংলাদেশ দল। ঐতিহাসিক ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সমতায় ফিরতে চোখ রাখছে টাইগাররা। কলম্বোর পি সারা ওভালে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। নবম ওভারের মাথায় মেহেদী হাসান মিরাজের তালুবন্দি হন দিমুথ করুনারাত্নে (৭)।

এ রিপোর্ট লেখা অবধি শ্রীলঙ্কার সংগ্রহ ৯ ওভার শেষে এক উইকেটে ১৩। উপুল থারাঙ্গা ১ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে কুশল মেন্ডিস।

গল টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৫৯ রানে হার মানতে হয়। সেই হতাশা ভুলে ‍এবার পি সারা ওভালে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। মাইলফলকের ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নামছে টিম বাংলাদেশ। মোট চারটি পরিবর্তন এসেছে। ফর্মহীনতায় বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। মুমিনুল হকও দলের বা‌ইরে।

পেসার শুভাশিস রায়ের একাদশে থাকা নিয়ে শঙ্কা থাকলেও বাদ পড়েছেন তাসকিন আহমেদ। তার জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। এদিকে, আবারো উইকেটকিপিং গ্লাভস হাতে নিচ্ছেন মুশফিকুর রহিম। নেটে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে বলের আঘাতে ছিটকে গেছেন লিটন দাস।

লিটনের ইনজুরির সুবাদে ঐতিহাসিক ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের। মুমিনুল ও মাহমুদউল্লাহর জায়গায় ফিটনেস সমস্যা কাটিয়ে দলে ফেরা ইমরুল কায়েস ও গল টেস্টে সুযোগ না পাওয়া সাব্বির রহমান।

লঙ্কান একাদশে বাড়তি ব্যাটসম্যান হিসেবে যুক্ত হয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা। বাদ পড়েছেন পেসার লাহিরু কুমারা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশিস রায়, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অসিলা গুনারাত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান।

basic-bank

Be the first to comment on "শততম টেস্টে প্রথম ব্রেকথ্রু মোস্তাফিজের"

Leave a comment

Your email address will not be published.


*