শিরোনাম

যশোর থানার ওসি ক্লোজড

নিউজ ডেস্ক : যশোর কোতোয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় রাইটস যশোরের নির্বাহী পরিচালক, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি ও দৈনিক টেলিগ্রামের সম্পাদক বিনয়কৃষ্ণ মল্লিককে সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সোমবার রাত থেকে যশোরের সংবাদকর্মীরা আন্দোলনে নামেন। তারা পুলিশ সুপারের অপসারণ এবং সাংবাদিক ও তাদের পরিবার-সদস্যদের নিরাপত্তা দাবি করেন।
ত‌বে ওসি ইলিয়াস হোসেনকে এই ঘটনায় প্রত্যাহার করা হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। এসপি শুধু এটুকু জানিয়েছেন, প্রশাসনিক কারণে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ইলিয়াস হোসেন ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি কোতোয়ালি ম‌ডেল থানায় যোগ দেন। মঙ্গলবার সন্ধ্যায় ইলিয়াস হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হলেও থানার ওসির দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এদিকে মঙ্গলবার (১৪ মার্চ) মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নরসিংদীর আদালত থেকে জামিন পান বিনয়কৃষ্ণ।

basic-bank

Be the first to comment on "যশোর থানার ওসি ক্লোজড"

Leave a comment

Your email address will not be published.


*