শিরোনাম

আপনারা কি পারফেক্ট কাপল?

নিউজ ডেস্ক: আপনারা কি রাজযোটক? মনের মিলে হয়তো একশ তে দু’শ পেয়েই গিয়েছেন। অথবা জমাটি প্রেমের পর এ বার বিয়ের পরিকল্পনা করছেন।  কিন্তু আপনারা সত্যিই রাজযোটক কি না জানতে চান?

তুলা ও সিংহ: যদি এমন কম্বিনেশনের কাপল হন আপনারা তাহলে আপনাদের বাড়ির বৈঠকখানা নিশ্চিতভাবে সারাদিন গমগম করবে।
কারণ তুলা আর সিংহের জাতকরা লোকজন খুব ভালবাসেন। আড্ডা মারতে এঁদের জুড়ি নেই।
এ ছাড়াও সিংহ বা লিওরা অ্যাটেনশন ডিম্যান্ড করে আর তুলা বা লিব্রা তাঁকে সবসময় কমপ্লিমেন্ট দিতে পছন্দ করেন।

মেষ ও কুম্ভ: এই কম্বিনেশনের পার্টনাররা রোমাঞ্চকর কাজকর্ম করতে খুব ভালবাসেন। এঁরা দু’জনেই কাজের জায়গায় সেরা পারফর্ম করতে চান।
এঁরা সৃষ্টিশীল হন এবং এঁরা একে ওপরের কাজে কখনও হস্তক্ষেপ করেন না।

মেষ ও কর্কট: যদি আপনাদের এই রাশির কম্বিনেশন থাকে তাহলে বেশ জমাটি হতে পারে আপনাদের সম্পর্ক।
কারণ মেষের জাতকরা দৃপ্ত এবং সাহসী মানষিকতার হন। আর কর্কট বা ক্যান্সারের জাতকরা সেই দৃ়ঢ়তায় উদ্ধুদ্ধ হন।

মেষ ও মীন: মিষ্টি হবে আপনাদের সম্পর্ক। গভীর প্রেম থাকবে এই পার্টনারশিপে। মেষ বা এরিসরা নেতৃত্ব দিতে ভালোবাসে।
আর মীন বা পাইসেস জাতক সেই নেতৃত্বে সুন্দরভাবে চালিত হয়ে ব্যালেন্সড রিলেশনশিপ বজায় রাখে।

বৃষ ও কর্কট: এঁরা দু’জনেই দু’জনকে কমপ্লিমেন্ট দিতে ভালবাসেন। এই রিলেশনে নিজেদের মধ্যে বোঝাপড়াও খুব ভালো।
ক্যান্সার রাশির মানুষরা অনুভূতিশীল হন, আর বৃষ বা টরাসরা হন সাপোর্টিভ।
আপনারা দু’জনেই পরিবারকে ভালোবাসেন। তাই আপনারা পারফেক্ট কাপল হতেই পারেন।

বৃষ ও মকর: আপনাদের সম্পর্কে টেলিপ্যাথি দুর্দান্তভাবে কাজ করে। টরাস সবসময় মকর বা ক্যাপ্রিকনের স্বভাবকে
পছন্দ করেন। ভালওবাসেন। আবার ক্যাপ্রিকন টরাসের অনুভূতিশাল মনকে শ্রদ্ধা করেন।

ধনু ও মেষ: ধনু বা স্যাজিটেরিয়াস রাশির মানুষরা সবসময় হৃদয় দিয়ে কথা বলে, সেই অনুযায়ী চলে। এঁরা মজা করতে খুবই ভালবাসেন।
পাশাপাশি এরিস বা মেষের জাতকরাও খুবই সোশ্যাল হন। তাই এঁদের দু’জনের জমবে ভাল।

কর্কট ও মীন: যদি আপনারা এই কম্বিনেশনের হন তাহলে আপনাদের ম্যাচিং যথেষ্ট ভাল। আপনাদের দু’জনেরই মন নরম।
আপনারা প্রকৃতি ভালবাসেন এবং একে অপরকে কখনও আঘাত করতে চাননা।

সিংহ ও ধনু: আপনারা দু’জনেই ভালবাসেন বন্ধুদের সঙ্গে পার্টি করতে, এনজয় করতে। একে অপরকে সমস্যা সমাধানে খুবই সাহায্য করেন।

কন্যা ও মকর: কন্যা বা ভার্গোরা একটু ইন্ট্রোভার্ট ধরণের হন। আর মকর বা ক্যাপ্রিকনরা এই স্বভাবকেই পছন্দ করেন। তাই এঁদের দু’জনের জমে ভাল।

সিংহ ও মিথুন: অ্যাডভেঞ্চার ভালবাসেন দু’জনেই। সিংহ বা লিও সবসময় দৃঢ় মানসিকতার মানুষ পছন্দ করেন।
আর জেমিনি বা মিথুন জাতকরা একদম সেই রকম। ফলে তাঁরা যে আদর্শ জুটি হবেনই এ আর আশ্চর্য কি?

কুম্ভ ও মিথুন: জীবনের সমস্ত আপস অ্যান্ড ডাউনে আপনারা একে ওপরের পাশে থাকেন। কুম্ভ বা
অ্যাকুয়ারিয়াসরা সৃজনশীল হন আর মিথুন বা জেমিনিরা তা উপভোগ করতে ভালবাসেন।

বৃশ্চিক ও সিংহ: বৃশ্চিক বা স্কর্পিও সাইনের মানুষরা স্পষ্টবক্তা এবং অন্যের প্রতি একটু জেলাস হন।
আবার সিংহের জাতকরা এই স্কর্পিওর স্বভাবের এই তীক্ষ্ণতাগুলো কম করে। তবে এই সম্পর্কে রিস্ক ফ্যাক্টরও একটু থাকে। কিন্তু মিলেমিশে থাকতে পারলে জমে উঠবে এই সম্পর্ক।

মিথুন ও তুলা: কোনও কাপল যদি এই জোডিয়াক সাইনের কম্বিনেশনে হন তাহলে তাঁদের সম্পর্ক
সবসময় থাকবে সতেজ আর সুন্দর। থাকবে শান্তিও। এই পার্টনারা তাঁদের সেক্স লাইফও খুব এনজয় করেন।

basic-bank

Be the first to comment on "আপনারা কি পারফেক্ট কাপল?"

Leave a comment

Your email address will not be published.


*