শিরোনাম

তেড়ে ঘুঁটে দিচ্ছেন অনুষ্কা শর্মা!

নিউজ ডেস্ক: অনুষ্কা শর্মা আজকাল ঘুঁটে দিচ্ছেন। কোনও শব্দের কারিকুরি নয়। একেবারে গোবর ঘেঁটে ঘুঁটে দিয়ে চলেছেন অনুষ্কা শর্মা।

একেবারে নিখুঁত গোল-গোল ঘুঁটে! গায়ে তার পাঁচ আঙুলের ছাপ। এই আঙুল কার জানেন? নায়িকা অনুষ্কা শর্মার।

আজ্ঞে। তিনি তেড়ে ঘুঁটে দিয়ে যাচ্ছেন। ভাবছেন, কেন এমন দুর্দিন এল অনুষ্কার? আসলে খুব একটা ধনী পরিবারের মেয়ে তিনি নন। তা ছাড়া হরিয়ানায় যে পরিবারের মেয়ে তিনি, সেখানে ঘুঁটেতেই রান্না হয়।

কি, সব গুলিয়ে যাচ্ছে? স্বাভাবিক। ‘‘সুলতান’’-এ আরফা নামে যে চরিত্রটিতে তিনি অভিনয় করছেন, সেই চরিত্রটি ঘুঁটে দেয়। শ্যুটিং-এর সময়ে অনেকেই বলেছিলেন ‘বডি ডাব্‌ল’ দিয়ে এই অংশের শ্যুটিং‌ করাতে। অনুষ্কা রাজি হননি। নিজে হাতে গোবর মেখে রীতিমতো ভাল ঘুঁটে দিয়েছেন। এই না হলে পেশাদার!

basic-bank

Be the first to comment on "তেড়ে ঘুঁটে দিচ্ছেন অনুষ্কা শর্মা!"

Leave a comment

Your email address will not be published.


*