শিরোনাম

পাকিস্তানকে কম রানেই থামাল বাংলাদেশ

নিউজ ডেস্ক : ইমার্জিং টিমস এশিয়া কাপের আজকের খেলার মমিনুল বাহিনীর মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তাদের টার্গেট ছিল মোটামুটি একটা রান বন্যা বইয়ে দেওয়া। কিন্তু সেটা আর হলো না। টাইগার বোলারদের আঁটোসাটো বোলিংয়ে ৮ উইকেটে ২৩৩ রানেই সন্তুষ্ট থাকতে হলো পাকিস্তানকে। সাইফউদ্দিন ৩টি এবং আবুল হাসান ও নাসুম ২টি করে উইকেট নিয়েছেন।

দলীয় ২০ রানেই ২ উইকেট হারায় পাকিস্তান। এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে ইমরান বাট ও ইমাম-উল-হকের উইকেট দুটি শিকার করেন সাইফউদ্দিন। এরপর ১২ রান করে ফিরে যান অধিনায়ক রিজওয়ান। পরের ওভারেই জাহিদ আলীর (০) স্ট্যাম্প ছত্রখান করে দেন নাসুম আহমেদ। ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপতে থাকা পাকিস্তানকে লড়াইয়ে ফেরান হারিস সোহেল। এর পেছনে অবশ্য আবুল হাসানের ক্যাচ মিসের অবদান আছে। ৪ রানে জীবন পাওয়া হারিস হাম্মাদ আজমকে নিয়ে পঞ্চম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন।

অবশ্য আজমকে (৩০) ফিরিয়ে জুটি ভেঙে ক্যাচ মিসের আক্ষেপ পুষিয়ে দেন আবুল হাসান। হারিস অবশ্য টিকে ছিলেন আরও কিছুক্ষণ। ধৈর্যশীল ব্যাটিংয়ের পর নাসুমকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড হওয়ার আগে করেছেন ১০৬ বলে ৬৩ রান। শেষে ৭ নম্বর ব্যাটসম্যান হোসাইন তালাতের ৪৬ বলে ৫৭* রানের ঝড়ে লড়াই করার মত সংগ্রহ পায় পাকিস্তান।

basic-bank

Be the first to comment on "পাকিস্তানকে কম রানেই থামাল বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*