নিউজ ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়া স্বামীবাগ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জাকির হোসেন (৩০) নামে এক পিতল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঘটনাটি ঘটে। নিহত জাকিরের বাবার নাম এনাতুল হক। আহত অবস্থায় প্রথমে তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার দুপুর ২টার দিকে জাকিরকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী আলী হোসেন জানান, স্বামীবাগের ১৯/৩/এ বাসাটি তাদের নিজেদেরই। বাসার পাশেই জাকির এন্টারপ্রাইজ নামে তাদের পিতলের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ঘটনার সময় সে দোকান থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে অন্য লোকেদের সঙ্গে কথা বলছিল। এ সময় চারজন মুখোশপরা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। নিহতর বাবা জানিয়েছেন, কি কারণে এবং কারা তার ছেলেকে হত্যা করেছে সেটি সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানে না। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তর জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

Be the first to comment on "রাজধানীতে দুর্বৃত্তর গুলিতে ব্যবসায়ী নিহত"