শিরোনাম

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫ জন

নিউজ ডেস্ক : নাটোরে যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নাটোর ও পুঠিয়া ফায়ার স্টেশন কর্মীরা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

জানা যায়, রাজশাহী থেকে একতা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই চালকসহ অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫ জন"

Leave a comment

Your email address will not be published.


*