শিরোনাম

পরকীয়ার জেরে দেবরের হাতে ভাবি খুন

নিউজ ডেস্ক : চট্টগ্রামে পরকীয়ার জেরে বন্ধুর ব্যাচেলর বাসায় নিয়ে আপন বড় ভাবিকে খুন করেছে মহিউদ্দিন নামে এক যুবক। ঘটনার পর থেকে সে পালাতক রয়েছে। মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড থানা পুলিশ নিহত নিলুফা ইয়াসমিনের (২৮) লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে আজ (বুধবার) দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত নিলুফার ইয়াসমিন জেলার বাশঁখালি উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মৃত সোলাইমানের মেয়ে। স্বজনরা মরদেহ নিজ গ্রামে নিয়ে গেছে। জানা গেছে, মঙ্গলবার রাতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ নসিউল আলম ভবনের নীচতলায় একটি ব্যাচেলর বাসা থেকে অজ্ঞাত নারীর (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ওই রাতেই চমেক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।
সিএমপি ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বন্দরটিলা এলাকায় কয়েকজন গার্মেন্ট শ্রমিক একটি ব্যাচেলর বাসায় ভাড়া থাকে। তাদেরই একজনের বন্ধু মহিউদ্দিন (৩০)। সোমবার সে বন্ধুর ওই ব্যাচেলর বাসায় রাত যাপন করে। সকালে বাসার লোকজন তালা মেরে কর্মস্থলে চলে যেতে চাইলে মহিউদ্দিন আরো কিছুক্ষণ ঘুমানোর কথা বলে চাবি রেখে দেয়।
ওসি আরো জানান, বাসার সবাই যার যার কর্মস্থলে চলে যাবার পর মহিউদ্দিন তার বড় ভাইয়ের স্ত্রীকে ফোন করে ওই বাসায় নিয়ে সারাদিন সেখানে অবস্থান করে। এদিকে সন্ধ্যায় মহিউদ্দিনের বন্ধু চাকরি থেকে ফিরে এসে দেখে বাসায় তালা দেয়া। সে মহিউদ্দিনকে কল করলে ফোন বন্ধ পায়।
মহিউদ্দিনের ওই বন্ধু জানায়, প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর আমি রুমমেটের কারখানায় গিয়ে তার কাছে থাকা আরেকটি চাবি এনে রুম খুলে দেখি ফ্লোরে এক মহিলার লাশ পড়ে আছে।
তাৎক্ষণিক আমি এলাকার লোকজন এবং বাড়ির জমাদারকে ঘটনা জানালে তারা ঘটনাস্থলে এসে থানায় খবর দিলে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা ইপিজেড থানার উপ-পুলিশ পরিদর্শক শওকত আলী জানান, মহিউদ্দিনের সাথে তার আপন বড় ভাইয়ের স্ত্রী নিলুফার দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল। মিলিত হওয়ার জন্য তারা ওই ব্যাচেলার বাসায় যায়। কোনো কারণে বিরোধ হওয়ায় ভাবিকে গলায় ওড়না পেচিয়ে হত্যার পর পালিয়ে যায় মহিউদ্দিন। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি। মহিউদ্দিন বাশঁখালি উপজেলার দক্ষিণ বরুমছড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোসলেম উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

basic-bank

Be the first to comment on "পরকীয়ার জেরে দেবরের হাতে ভাবি খুন"

Leave a comment

Your email address will not be published.


*