শিরোনাম

ফের জমজ সন্তানের মা হচ্ছেন সেলিনা

নিউজ ডেস্ক : এক সময়ের বলিউড কাঁপানো সুন্দরী এখন দুই সন্তানের মা। ৫ বছর বয়সী দুই যমজ ছেলে উইনস্টোন এবং ইরাজ এবং স্বামীকে নিয়ে বেশ ভালোই সংসার করছেন সেলিনা জেটলি। কিন্তু, যমজ দুই সন্তানের মা সেলিনা নাকি সন্তান জন্ম দিতে যাচ্ছেন। এবারও আবার সেই যমজ সন্তানেরই মা হচ্ছেন প্রাক্তন মিস ইন্ডিয়া।

সেলিনার স্বামী পিটার হাগ জানিয়েছেন, সম্প্রতি জানা যায় তাঁর স্ত্রী আবার মা হতে চলেছেন। আর এরপরই চিকিত্সকের কাছে গেলে তিনিই সেলিনার আবার যমজ সন্তান জন্মের কথা জানান। তবে সেলিনা বেশ খুশি। জানিয়েছেন, তাঁরা ভাগ্যবান। আর তাই আবারও ঈশ্বর তাঁদের বাবা-মা হওয়ার সুযোগ দিয়েছেনl

তাঁরা ভাল বাবা-মা হওয়ার চেষ্টা সব সময় করেছেন আবারও করবেন বলেও জানিয়েছেন সেলিনা। তবে, প্রাক্তন মিস ইন্ডিয়া সেলিনা যে আবার যমজ সন্তানের মা হচ্ছেন, তা নিয়ে বি টাউনে কিন্তু বেশ গুঞ্জন শুরু হয়েছে।

basic-bank

Be the first to comment on "ফের জমজ সন্তানের মা হচ্ছেন সেলিনা"

Leave a comment

Your email address will not be published.


*