নিউজ ডেস্ক ॥ নড়াইল জেলা পুলিশের আয়োজনে শনিবার (১ফেব্রুয়ারী) বিকাল ৫টায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা স্কুল মাঠে কমিউনিটি পুলিশিং এ্যান্ড অ্যান্টি ক্রাইম সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক,সন্ত্রাস-জঙ্গি ও ইভটিজারদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ ও সামাজিকভাবে এদেরকে প্রতিহত ও বাল্যবিয়ে এবং করোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এজন্য স্থানীয় পুলিশ প্রশাসন, গ্রাম্য পুলিশ ও গনমাধ্যমকর্মীদের সহযোগিতা করতে হবে। পুলিশের একার পক্ষে এদেরকে নির্মুল করা কষ্টকর। সভায় এসআই মিল্টন কুমার দেবদাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রবি:) রায়হান উদ্দিন মুরাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাশেম খান, আজাদ খান, মনিরুজ্জামান মেঞ্জু খান, লক্ষীপাশা ইউপি সদস্য হাদিয়ার মল্লিক, কাজী মঞ্জুরুল, আব্দুল আহাদ, আবু সাঈদ, রবিউল ইসলাম,বাবুল খান ও ছাত্রলীগ নেতা কাজী ওহিদুজ্জামান, প্রমুখ।
লোহাগড়ায় কমিউনিটি পুলিশিং এ্যান্ড অ্যান্টি ক্রাইম সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় কমিউনিটি পুলিশিং এ্যান্ড
অ্যান্টি ক্রাইম সভা অনুষ্ঠিত
Be the first to comment on "লোহাগড়ায় কমিউনিটি পুলিশিং এ্যান্ড অ্যান্টি ক্রাইম সভা অনুষ্ঠিত"