শিরোনাম

সিএনজি’র সিলিন্ডার বিস্ফোরনে বাবা-ছেলে দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুলে সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাবা মহসীন (৫০) ও ছেলে মিরাজ (১২) দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, মহসীনের শরীরের ২৫ ভাগ দগ্ধ হয়েছে। তবে তার শ্বাসনালী অক্ষত আছে। আর ছেলে মিরাজের শরীরের ১৫ ভাগ দগ্ধ হয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী শামছুল জানান, দগ্ধ বাবা-ছেলে কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকার ১৫০ নম্বর বাড়িতে থাকেন। ওখানেই তাদের চায়ের দোকান। তিনি জানান, রবিবার বিকেল ৩টার দিকে দোকানের সামনে সিএনজি রেখে চালক চা খেতে যান। এ সময় বিকট শব্দে ওই সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় মহসীন ও তার ছেলে মিরাজ দগ্ধ হন। পরে বিকেল ৪টার তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে আসেন।

basic-bank

Be the first to comment on "সিএনজি’র সিলিন্ডার বিস্ফোরনে বাবা-ছেলে দগ্ধ"

Leave a comment

Your email address will not be published.


*