নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ৬৪ জেলায় জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ জুলাই নড়াইল জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল ও সার্থক করতে লোহাগড়া, কালিয়া, নড়াইল সদর ও জেলা কমিটির বিভিন্ন নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সমন্বয়ে শুক্রবার (৪ জুলাই) বিকাল ৪টায় লোহাগড়া উপজেলার স্বপ্নবীথি নিরিবিলি পার্কের মুক্তমঞ্চে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে জেলা এনসিপি’র অন্যতম সংগঠক মো: নাজমুল হাসান উজ্জল, মুখপাত্র সামিরা খানম, লোহাগড়া উপজেলা মো: শাহজাহান সাজু, কালিয়া উপজেলা মো: হাসিবুর রহমান, নড়াইল সদর এসএম ইরফানুল বারীকে আহব্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়। সভায় লোহাগড়া উপজেলা আহব্বায়ক মো: শাহজাহান সাজু’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ন সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহমুদা সুলতানা রিমি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান রাবু, নড়াইল জেলা এনসিপি’র অন্যতম সংগঠক নাজমুল হাসান উজ্জল, সদরের আহব্বায়ক এসএম ইরফানুল বারী, কালিয়া উপজেলার মো: হাসিবুর রহমান মল্লিক, বল্লারটোপ আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জেলা এনসিপি’র মুখপাত্র সামিরা খানম, সদস্য রফিকুল ইসলাম পিকুল, মাসুম বিল্লাহ, মিনহাজুল ইসলাম, আকাশ শেখ, ফারহাজ রানা, শাহারুল ইসলাম, শাকিল উদ্দিন, শাফায়াত হোসেন, মো: ইয়াছিন আরাফাত মামুন, মুরছালিন, প্রমুখ। সভাপতি তার বক্তব্যে সকলকে কেন্দ্রের বিভিন্ন সিদ্ধান্ত এবং নড়াইলে পদযাত্রা সফল ও সার্থক করার লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন। সভায় জুলাই যোদ্ধাদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে আগামীতে সর্বক্ষেত্রে তাদের উপস্থিতি নিশ্চিতের প্রতি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য: গত ১লা জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচির শুভসূচনায় আগামী ৩০ জুলাই পর্যন্ত বিরতিহীনভাবে দেশের ৬৪টি জেলায় ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করা হবে।
নড়াইলে এনসিপি’র জুলাই পদযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নড়াইলে এনসিপি’র জুলাই পদযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Be the first to comment on "নড়াইলে এনসিপি’র জুলাই পদযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত "