শিরোনাম

লোহাগড়ায় রুবেল’র রাজনীতি থেকে অব্যহতির ঘোষনা

রফিকুল ইসলাম পিকুল, জেলা প্রতিনিধি (নড়াইল): তিনি অঙ্গিকার পূর্বক ঘোষনা করেন যে, আমি মো: রুবেল শেখ, পিতা: মো: মোতালেব শেখ, গ্রাম: রাজুপুর, উপজেলা: লোহাগড়া, জেলা: নড়াইল। আমি দীর্ঘ একযুগের অধিক সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র সহযোগী সংগঠনের লোহাগড়া পৌর ছাত্রদলের রাজনীতি করেছি। একটি অনাকাংখিত ঘটনার প্রেক্ষিতে বিগত ২০২২ সালে এক বছর লোহাগড়া উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করি। ২০২৩ সালের মেয়াদ শেষে মৌখিকভাবে সকল প্রকার রাজনীতি থেকে অব্যহতির ঘোষনা প্রদান করি। ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের যৌক্তিক দাবীর সাথে একাত্বতা পোষন করে ছাত্রদের পাশে দাড়িয়ে বিভিন্ন প্রকার সহযোগীতা করেছি। এখন আমার বয়োবৃদ্ধ ও অসুস্থ পিতার চিকিৎসা-সেবাযত্ম এবং ব্যবসা ও কৃষিকাজ এবং গবাদী পশু পালন নিয়ে ব্যস্ত থাকায় লিখিত ভাবে আমি রাজনীতি থেকে অব্যহতির ঘোষনা প্রদান করিলাম। আজ থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সাথে আমার কোনো প্রকার সম্পর্ক রইলো না।
মো: রুবেল শেখ
০১৭১১০৭২৩৫৬

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় রুবেল’র রাজনীতি থেকে অব্যহতির ঘোষনা"

Leave a comment

Your email address will not be published.


*