শিরোনাম

লোহাগড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্মমান আদালতে জরিমানা

লোহাগড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্মমান আদালতে জরিমানা

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের আওতাধীন তেলকাড়া-বড়দিয়া এলাকায় মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্মমান আদালতে দুই লাখ টাকা জরিমানা করেন।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার, ১১ অক্টোবর লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে লোহাগড়া থানা এবং বড়দিয়া নৌ পুলিশ প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। মধুমতি নদীর তেলকাড়া-বড়দিয়া এলাকায় নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) অনুমোদিত অংশের বাহিরে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এমন অভিযোগ পাওয়া যায়। সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল জানান, বালু মহাল ইজারার শর্ত ভঙ্গ করিয়া অনুমোদিত এলাকার বাহিরে বালু উত্তোলন করার অপরাধে বরগুনা জেলার সদর উপজেলার কদমতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো: জসিম’কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, নদীভাঙ্গন ও কৃষিজমি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্মমান আদালতে জরিমানা"

Leave a comment

Your email address will not be published.


*