শিরোনাম

প্রধানমন্ত্রীর বক্তব্যে আস্থা নেই রিজভীর

নিজস্ব প্রতিবেদক : ‘পুলিশ কর্মকর্তা মাহমুদা খানম মিতুর হত্যাকারীদের রেহাই নেই’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আস্থা পাচ্ছেন না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর কারণ তুলে ধরে তিনি বলেন, বিদেশি নাগরিক, সাংবাদিক হত্যাসহ অনেক হত্যাকাণ্ডের সময় প্রধানমন্ত্রী একই ধরনের কথা বলেছেন। কিন্তু বেশ কিছুদিন জঙ্গিদের চালানো তৎপরতার পরও সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর কোনো হদিস বের করতে পারছে না। অথচ ঘটনা ঘটলেই চট করে প্রধানমন্ত্রী কারও না কারও ওপরে দোষ চাপিয়ে দিচ্ছেন। এ কারণেই প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আস্থাহীনতা দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। গতকাল সোমবার দারুস সালাম থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদ জানান রিজভী।
বিএনপির এই নেতা বলেন, চারদিক থেকে সরকারের ওপর বিপদ ঘনিয়ে এলে তখন তারা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে নানা কারসাজি করে থাকে। এরই অংশ হিসেবে মিথ্যা মামলায় চেয়ারপারসনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি দলের নেতাদের ‘পণ্য সিন্ডিকেটের’ কারণে রমজানে নিত্যপণ্যের মূল্য ‘হাইজাম্প’ দিয়ে বাড়ছে।

রিজভী দাবি করেন, এই সরকারের আমলে রহস্যজনক জঙ্গিবাদীরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের প্রাণ নেওয়ার নিশানায় পরিণত হয়েছে নানা শ্রেণি–পেশার মানুষ। কিন্তু এখন স্বয়ং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের পরিবারের সদস্যরা জঙ্গিচক্রের দানবীয়তার শিকার হচ্ছে। কিন্তু এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসবের কোনো হদিস করতে পারছে না। অথচ এই অবস্থার মধ্যেও সরকারের আত্মতুষ্টির কমতি নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামা ওবায়েদ প্রমুখ।

basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রীর বক্তব্যে আস্থা নেই রিজভীর"

Leave a comment

Your email address will not be published.


*