শিরোনাম

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: সৌদি আরব থেকে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান।

এর আগে সৌদির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর ত্যাগ করে।

সফরে প্রধানমন্ত্রী সোমবার মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। মসজিদে নববীতে এশা ও তারাবির নামাজও আদায় করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শুক্রবার রাতে সৌদি পৌঁছেই সফরসঙ্গীদের নিয়ে ওমরাহ করেন। এ সময় তিনি দেশ ও জাতির জন্য দোয়া করেন।

এদিকে, দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে আলোচনা করেছেন। এতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়সহ সৌদি বিনিয়োগ ও শ্রমবাজার নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

basic-bank

Be the first to comment on "দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*