শিরোনাম

বগুড়ায় শিয়া মসজিদে হামলাকারী বন্দুকযুদ্ধে নিহত

নিউজ ডেস্ক: বগুড়ায় শিয়া মসজিদে হামলা মামলার আসামি কাউসার (২৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার ভোরে শিবগঞ্জ সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত কাউসার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তিনি বগুড়ার শিয়া মসজিদে হামলায় সরাসরি অংশ নেয়। বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) গাজীউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভোরে শিবগঞ্জ সদর উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালায়। ওই সময় কাউসার পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে কাউসার ঘটনাস্থলেই নিহত হয়।

basic-bank

Be the first to comment on "বগুড়ায় শিয়া মসজিদে হামলাকারী বন্দুকযুদ্ধে নিহত"

Leave a comment

Your email address will not be published.


*