শিরোনাম

হিলারিই সেরা : ওবামা

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়নের জন্য হিলারী ক্লিনটনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন বারাক ওবামা।

মনোনয়ন পাওয়ার দৌড়ে হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি সানডার্সের সঙ্গে বৈঠক শেষে ওবামার তরফ থেকে হিলারির জন্য এ সমর্থন আসে।

হিলারি ক্লিনটনের টুইট করা একটি ভিডিওতে বারাক ওবামাতে বলতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য হিলারিই সম্ভবত এখনো পর্যন্ত সবচেয়ে যোগ্য ব্যক্তি।

ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেনও বৃহস্পতিবার হিলারিকে সমর্থন জানিয়েছেন।

প্রেসিডেন্ট ওবামা ও হিলার শিগগিরই একসঙ্গে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবেন।

প্রতিদ্বন্দ্বিতা করলেও হিলারি ও স্যানডার্স দু’জনকেই দেশপ্রেমিক বলেছেন ওবামা।

basic-bank

Be the first to comment on "হিলারিই সেরা : ওবামা"

Leave a comment

Your email address will not be published.


*