নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ী-হকারদের সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকা ট্রেড সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার দুপুরের সংঘর্ষের পর থেকে মার্কেটের সবগুলো গেটে অবস্থান নিয়েছে পুলিশ। বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। ভেতরের দোকানগুলো বন্ধ রয়েছে। পুলিশের সঙ্গে রয়েছে একটি জলকামান ও একটি সাঁজোয়া যান (এপিসি)।
এর আগে দুপুরে ঢাকা ট্রেড সেন্টারের আশপাশের ফুটপাতের দোকানগুলো উচ্ছেদের চেষ্টা করে ব্যবসায়ীরা। এক পর্যায়ে তারা ফুটপাতের দোকানিদের ইট-পাটকেল ছোঁড়ে। ব্যবসায়ীদের ছোঁড়া ইট পুলিশের মাথায় লাগলে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ বাধে। এসময় ব্যবসায়ীদের লক্ষ্য করে টিয়ার শেল ও ফাঁকা গুলি চালায় পুলিশ।
এ বিষয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, আপাতত মার্কেটটি বন্ধ রয়েছে। পুলিশের সঙ্গে মার্কেট কর্তৃপক্ষের সমঝোতার পর পরবর্তী সিদ্ধান্ত দেয়া হবে।
ঢাকা ট্রেড সেন্টার সাময়িক বন্ধ

Be the first to comment on "ঢাকা ট্রেড সেন্টার সাময়িক বন্ধ"