নিউজ ডেস্ক: চীনের তিয়ানজিন শহরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ২৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। আজ শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। তিয়ানজিন শহর থেকে জিসিয়ান যাওয়ার পথে বাসটির চাকা বিস্ফোরিত নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয় উদ্ধারকর্মীরা চারজনকে জীবিত উদ্ধার করে।

Be the first to comment on "চীনে বাস খাদে পড়ে নিহত ২৬"