নিউজ ডেস্ক : অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে হ্যাট্টিক শিরোপা জিতল ভারত। টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনালে শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩৪ রানে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ নেয় ভারত।
কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৭৩ রান করে ভারত। দলের পক্ষে হিমাংশু রানা ৭১ ও শুভমান গিল ৭০ রান করেন। জবাবে ২৩৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। রিভান কেলি ৬২ ও অধিনায়ক কামিন্দু মেন্ডিস ৫৩ রান করেও লঙ্কানদের জয় এনে দিতে পারেননি।
প্রথম আসরে পাকিস্তানের সাথে ফাইনালে টাই করে শিরোপা ভাগাভাগি করেছিল ভারত। এরপরের আসরে পাকিস্তানকে ৪০ রানে হারিয়ে এককভাবেই শিরোপা জিতে নিয়েছিল তারা।
এবারের আসরে মোট আটটি দল অংশ নেয়। এর মধ্যে দুর্দান্ত শুরু করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ যুব দল। কিন্তু আসরের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে ২৬ রানে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশের যুবাদের।

Be the first to comment on "অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপা ভারতের"