শিরোনাম

অমিতাভের পর এবার স্বচ্ছ ভারতের প্রচারে আনুশকা

নিউজ ডেস্ক : অমিতাভ বচ্চনের পর আনুশকা শর্মা। প্রথম কোনো নারী কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানের মুখ হলেন।

ঘরে ঘরে শৌচালয় প্রকল্পের প্রচারে দেখা যাবে বলিউডের এই সুন্দরীকে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছে তাঁকে। মন্ত্রণালয় মনে করেছে, আনুশকাকে এই অভিযানে শামিল করলে তাদের বার্তা আরও বেশি করে নারীদের কাছে পৌঁছে দেওয়া যাবে।
ইয়ং জেনারেশন এবং নারীমহলে আনুশকার জনপ্রিয়তা যথেষ্ট। শুধুমাত্র সৌন্দর্য এবং স্টাইল স্টেটমেন্টের জন্যই নয়, বিভিন্ন সময় নানা ইস্যুতে যেভাবে এই বলি-সুন্দরী সরব হয়েছেন তা প্রশংসনীয়। সেইসব কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। স্বচ্ছ ভারত অভিযানের বার্তা তাঁর মুখ থেকে দেওয়া গেলে তা বেশ গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করছে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রণালয়।

ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে টেলিভিশন ক্যাম্পেনের জন্য। সূত্রের খবর, প্রত্যন্ত এলাকায় অনেক পুরুষই শৌচালয় তৈরির বিরুদ্ধে। কিন্তু নারীদের জন্য এটি খুবই জরুরি। তাঁদের সুস্থ স্বাস্থ্যর কথা মাথায় রেখে মাঠ-ঘাটে শৌচকর্ম করা বন্ধ হওয়া উচিত। আনুশকার অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন-সব সময়ই মেয়েদের অনুপ্রেরণা যুগিয়েছে। তাই মন্ত্রণালয় এই সচেতনতা-প্রচারে তাঁর উপর আস্থা রেখেছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "অমিতাভের পর এবার স্বচ্ছ ভারতের প্রচারে আনুশকা"

Leave a comment

Your email address will not be published.


*