শিরোনাম

‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’

নিউজ ডেস্ক : আজ বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা গত ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। সরকার অনুমতি দেয়নি। এখন আবার ১৩ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে। যদিও সরকার এ কর্মসূচি করতে দেবে না। কারণ সরকার জনগণকে ভয় পায়। জনগণকে ভয় পায় বলেই তাঁদের নেতাদের আগে পিছে পুলিশ থাকে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। তিনি বলেন, আজকে গোটা জাতি বিপদের মধ্যে আছি। দেশকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে। ফখরুল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে লক্ষ্য করে বলেন, হাসানুল হক ইনু তো আওয়ামী লীগে ছিলেন। কিন্তু আওয়ামী লীগ ছেড়ে আপনারা (হাসানুল হক ইনু ) জাসদ গঠন করলেন কেন। গত ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভায় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

basic-bank

Be the first to comment on "‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’"

Leave a comment

Your email address will not be published.


*