নিউজ ডেস্ক : কোনো স্বৈরশাসক জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে, শেখ হাসিনার অধীনে নয়। নির্বাচন হবে ভয় ও শঙ্কা মুক্ত, ভোটাররা আতঙ্কে দাঁড়িয়ে থাকবে না। নির্বাচনের প্রস্তুতির জন্য আন্দোলন সংগ্রাম যা কিছু দরকার জাতীয়বাদী দল তা করবে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ এবং দলের নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরের রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়বাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও নামক একটি সংগঠন।
রিজভী বলেন, ‘সরকার চাচ্ছে হুদার (এ কে এম নুরুল হুদা) মতো একজন নির্বাচন কমিশন রেখে ৫ জানুয়ারির মতো একটি নির্বাচন করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার। এই জন্য সব পদক্ষেপ তারা নিয়েছে, হারিকেন দিয়ে খুঁজে তাকে (নুরুল হুদা) নিয়ে এসেছেন।’
বহু তামাশা ও নাটকের পর নুরুল হুদা প্রধান নিবার্চন কমিশনার হয়েছেন বলেও মন্তব্য করেন রিজভী।
আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে নয় : রিজভী

Be the first to comment on "আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে নয় : রিজভী"