নিউজ ডেস্ক : রণবীর কাপূরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ফের ডেটিং করছেন ক্যাটরিনা কাইফ। বলিউডে যার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তিনি হলেন, আদিত্য রায় কাপূর। ‘ফিতুর’ মুভিতে ক্যাটের বিপরীতে অভিনয় করেছিলেন আদিত্য। আদিত্যর সঙ্গে ক্যাটরিনার দীর্ঘ দিনের বন্ধুত্ব। রণবীরের সঙ্গে সম্পর্কে ভেঙে যাওয়ার পর নাকি মানসিক ভাবে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। তখন তার পাশে বন্ধু হিসেবে ছিলেন আদিত্য। ডিপ্রেশন থেকে বেরিয়ে পুরোদমে কাজ করার ক্ষেত্রে উত্সাহ দিয়েছিলেন। সেখান থেকেই নাকি টার্ন নেয় তাদের বন্ধুত্ব বদলে যায় রোম্যান্সে। আর এখন ডেটিং করছেন এই জুটি। সম্প্রতি আমেরিকায় নাকি একসঙ্গে দেখা গেছে দুজনকে। দেশে ফিরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে হয়তো বলে দেবেন ক্যাট।
Be the first to comment on "আদিত্যর সঙ্গে ডেট করছেন ক্যাটরিনা?"