শিরোনাম

আমির খানকে হল মালিকদের অভিনন্দন চিঠি

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তে যখন দেশটির সিনেমা হলগুলোর অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল তখনই মরুভূমিতে মরুদ্যানের মতো আবির্ভূত হল আমির খানের ছবি ‘দঙ্গল’। সেই ছবির দৌলতেই ২০১৬ সালের শেষে চিন্তার ভাঁজ উধাও হয়েছে হল মালিকদের। গত বছর মি. প্যাশনেটের ‘দঙ্গল’ই সেরা বাণিজ্যিক ছবি হিসাবে প্রমাণিত হয়েছে।

আমিরের ক্রিসমাস উপহারে ভর করে আবারও চাঙ্গা হয়েছে ইন্ডাস্ট্রি এমনটাই ধারণা সবার। এই বিরাট সাফল্যের কারণে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন অসংখ্য হল মালিকরা। সেই চিঠি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন মি. পারফেকশনিস্ট।

আমির বলেছেন, নিজের কেরিয়ারগ্রাফের দিকে তাকিয়ে তার মনে হয়েছে জীবনের সব সিদ্ধান্তই খুব ঝুঁকিপূর্ণ ছিল। তার মধ্যে অন্যতম হল ‘দঙ্গল’। কিন্তু জীবনযাত্রাকে অত্যন্ত রোমাঞ্চক ও সন্তোষজনক বলেই ব্যাখ্যা করেছেন আমির। আমির খান প্রোডাকশনের ছবি ‘দঙ্গল’ গত বছর ২৩ ডিসেম্বর মুক্তি পায় এবং এখনও পর্যন্ত মোট ৫২৩.৪৭ কোটি টাকার ব্যবসা করেছে। সেই কারণে হল মালিকরা আমিরের সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন। একইসঙ্গে আমিরও অজস্র ধন্যবাদ জানিয়েছেন হল মালিকদের।

basic-bank

Be the first to comment on "আমির খানকে হল মালিকদের অভিনন্দন চিঠি"

Leave a comment

Your email address will not be published.


*