শিরোনাম

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দেশের দুই হাজার ৪৫২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী । গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী। এ হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন।
রোববার সকাল ১০টায় এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা শুরু হয়।
আর মাদ্রাসা বোর্ডের অধীনে প্রথম দিন আলিমে কুরআন মাজিদ এবং এইচএসসি ভোকেশনালে বাংলা-২ [সৃজনশীল (নতুন/পুরাতস সিলেবাস)] (১১২১) ও বাংলা-১ [সৃজনশীল (নতুন/পুরাতন সিলেবাস)] (১১১১), কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কমার্সে বাংলা-২ ও বাংলা-১ (সৃজনশীল) এবং ব্যবসায় ব্যবস্থাপনায় বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল, নতুন সিলেবাস) বিষয়ের পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা।
এবারো দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এ ধরনের পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন। ৯ জুন তত্ত্বীয় পরীক্ষা শেষে ১১ থেকে ২০ জুনের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।

basic-bank

Be the first to comment on "উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু"

Leave a comment

Your email address will not be published.


*