শিরোনাম

এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

নিউজ ডেস্ক : ঈদের ছুটিতে দৈনন্দিন ও স্বাভাবিক লেনদেনের সুবিধার্থে ব্যাংকের এটিএম বুথ থেকে নিরবচ্ছিন্ন ও নিরাপদে টাকা উত্তোলনের সুবিধার্থে পর্যাপ্ত টাকা সরবরাহের ব্যবস্থাসহ বুথগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উৎসবে গ্রাহকদের কেনাকাটা ও ছুটিকালীন ব্যাংকের শাখা বন্ধ থাকায় গ্রাহকরা এটিএম, পস (পয়েন্ট অব সেলস) এবং ই-পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বেশি লেনদেন করেন। ইলেক্ট্রনিক লেনদেনের ক্ষেত্রে সার্বক্ষণিক লেনদেন নিশ্চিত করতে এটিএম ও পস নেটওয়ার্ক চালু রাখা এবং এটিএম বুথে সার্বক্ষণিক নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনও অবস্থাতেই বুথ বন্ধ রাখা যাবে না। এটিএমে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থান নিশ্চিত করতে হবে। আর পসের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে কোনও বিক্রেতা যেন নির্ধারিত মূল্যের অতিরিক্ত চার্জ না কাটেন, সে বিষয়ে নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনও অবস্থাতেই গ্রাহক যেন হয়রানির শিকার না হন, সেজন্য সার্বক্ষণিক হেল্পলাইন সাপোর্ট দিতে হবে। সব ধরনের ইলেক্ট্রনিক পদ্ধতিতে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সতর্কতা অবলম্বনের জন্য গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। আর যেকোনও পরিমাণের এটিএম ও পস লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে তাৎক্ষণিক এসএমএস অ্যালার্ট দিতে বলা হয়েছে। কোনও কারণে পস বন্ধ থাকলে আগেই তা গ্রাহককে জানানোর পাশাপাশি অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দুই স্তরবিশিষ্ট যাচাই ব্যবস্থা চালু রাখতে বলা হয়েছে।

basic-bank

Be the first to comment on "এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের"

Leave a comment

Your email address will not be published.


*