নিউজ ডেস্ক : ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে দিবা-রাত্রির টেস্ট। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ধীরে ধীরে এর প্রয়োগও বাড়ছে।
এবার ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ এবং পুরনো দ্বৈরথ অ্যাশেজ সিরিজে দেখা যাবে দিবা-রাত্রির টেস্ট। ৫ ম্যাচের এই সিরিজের একটি টেস্ট ম্যাচে দিবা-রাত্রির হবে বলে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ইংল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। সূচী অনুযায়ী ২০১৭ সালের ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২ ডিসেম্বর অ্যাডিলেডের ওভালে অনুষ্ঠিত হবে অ্যাশেজের দিবা-রাত্রির টেস্ট। সিরিজে এই একটিমাত্র ম্যাচই দিবা-রাত্রির।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, “টেস্টে ক্রিকেটের প্রতি অ্যাডিলেডের ক্রিকেটপ্রেমীদের ভালোবাসা সম্পর্কে আমরা অবগত। আর তাদের ভালোবাসার প্রতি সম্মান রেখেই আমরা প্রথমবারের মতো অ্যাশেজে দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করেছি। ”
সিরিজের তৃতীয় ম্যাচের ভেন্যু নিয়ে এখনও নির্দিষ্ট কিছু জানা যায়নি। ম্যাচটি হওয়ার কথা পার্থের নবনির্মিত স্টেডিয়ামে। তবে তা নির্ভর করছে স্টেডিয়ামে কাজ শেষ হওয়ার উপর। পার্থে না হলে ম্যাচটি ওয়াকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্ন ও সিডনিতে। টেস্ট সিরিজের পর ৫ ওয়ানডের সিরিজে মুখোমুখি হবে দুই দল।

Be the first to comment on "এবার অ্যাশেজে দেখা যাবে দিবা-রাত্রির টেস্ট"