শিরোনাম

এবার বিক্রম ভাটের সঙ্গে ত্রিধা চৌধুরী

নিউজ ডেস্ক : বিক্রম ভাটের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ত্রিধা চৌধুরী। শো-এর নাম স্পটলাইট।

 

ভাট প্রোডাকশনের সঙ্গে কাজ করতে পেরে খুবই উত্তেজিত ত্রিধা। সম্প্রতি টেলিভিশন শো ‘‌দহলিজ’‌–এ অভিনয় করছেন তিনি। তবে স্পটলাইটের গল্প একটু আলাদা। এক ছোট শহরের মেয়ে বলিউডে আসে। বলিউডের বিখ্যাত নায়িকা হয়ে ওঠে সে। কিন্তু ভালোবাসা পায় না। এই নিয়েই স্পটলাইটের গল্প। ত্রিধা জানিয়েছেন, আঞ্চলিক ছবি থেকে জাতীয় টেলিভিশন শোয়ে সুযোগ পেয়ে খুশি তিনি।

এবার বিক্রম ভাটের সঙ্গে কাজ করতে চলেছেন। তাঁর কাছে এটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। স্পটলাইটের গল্প লিখেছেন বিক্রম ভাট। গল্পে বলিউডের দু’দিক দেখানো হয়েছে। একটি গ্ল্যামারাস, যা দর্শক দেখতে পায়। অন্যটি ইন্ডাস্ট্রির ডার্ক সাইড। বিক্রম ভাট জানিয়েছেন, গল্পে এমন অনেক কিছু আছে, যেগুলি সম্পর্কে দর্শক জানে না। শোটি পরিচালনা করছেন সুহেল তাতারি। ত্রিধা ছাড়াও এখানে অভিনয় করছেন আরিফ জাকারিয়া, সিড মাক্কার, কুণাল পণ্ডিত ও রাজেশ খেরা।

 

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "এবার বিক্রম ভাটের সঙ্গে ত্রিধা চৌধুরী"

Leave a comment

Your email address will not be published.


*