শিরোনাম

এবার সুন্দরীদের সঙ্গে খবরে এলেন রুনি!

নিউজ ডেস্ক : ইংলিশ তারকা ওয়েন রুনির আচরণে বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। ফর্ম নেই অনেকদিন ধরেই। সম্প্রতি হাঁটুতে সামান্য চোটের কারণে স্পেনের বিপক্ষে ম্যাচে তিনি মাঠেই নামেননি। কারণ তিনি ব্যস্ত ছিলেন ‘অন্য ম্যচে’। যার জন্য খবরের শিরোনাম হতে হলো তাকে।

গত রবিবার একটি পার্টিতে গিয়ে রুনি প্রচুর মদ্যপান করলেন। এখানেই শেষ নয়। তার এতটাই নেশা হয়ে গিয়েছিল যে, তিনি ঠিক ভাবে দাঁড়াতেও পারছিলেন না। লাল চোখে পার্টির অজ্ঞাত পরিচয় সুন্দরীর গায়ে ঢলে পড়েন তিনি! এক্সক্লুসিভ এই ছবিসহ এই খবর ফাঁস করে ‘দ্য সান’।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, “রুনি এতটাই মদ্যপ ছিলেন যে ঠিকভাবে কথাও বলতে পারছিলেন না। বারবার হোঁচট খাচ্ছিলেন ম্যান ইউ সুপারস্টার। রেড ওয়াইনের নেশায় রুনি সুন্দরীদের সঙ্গে সারাক্ষণ আঁঠার মতোই লেপটে ছিলেন।

সম্প্রতি রুনির ফর্ম তলানিতে এসে ঠেকেছে। গোল কী জিনিস তা ভুলে গিয়েছেন তিনি। মরিনহোর ম্যান ইউ এবং সাউথগেটের ইংল্যান্ড দলে প্রথম একাদশেই জায়গা হয় না অতীতের দাপুটে স্ট্রাইকারের। এসবের মধ্যেই রুনি আবার ভুলভাল কারণে খবরে এলেন।

 

basic-bank

Be the first to comment on "এবার সুন্দরীদের সঙ্গে খবরে এলেন রুনি!"

Leave a comment

Your email address will not be published.


*