শিরোনাম

কন্যা সন্তানের বাবা হলেন আশরাফুল

নিউজ ডেস্ক : কন্যা সন্তানের বাবা হলেন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। সোমবার প্রথম প্রহরে রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসাপাতালে তার স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। সন্তানের নাম রাখা আরিবা তাসনিম আশরাফুল। মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন। মোহাম্মদ আশরাফুল নিজেই টেলিফোনে এই খবর নিশ্চিত করে মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে রবিবার বিকেল ৩টায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চিকে। স্কয়ার হাসপাতালের গায়োনকোলজিস্ট নারগিস ফাতেমার তত্বাবধানে আছেন তিনি।

basic-bank

Be the first to comment on "কন্যা সন্তানের বাবা হলেন আশরাফুল"

Leave a comment

Your email address will not be published.


*