শিরোনাম

কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক : গল টেস্টে টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা বাংলদেশি বোলারদের দাপটে বেশ চাপে ছিল। ইনিংসের শুরুতে উইকেট নিয়ে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন শুভাশিস রায়। এরপর মেহেদী মিরাজও স্পিনারদের হয়ে করুণারত্নেকে ফেরান। কিন্তু লাঞ্চের আগে ঐ দুই উইকেটই জোটে বাংলাদেশের বোলারদের। লাঞ্চের পর কাটার মাস্টারের শিকার হন দিনেশ চান্দিমাল। এরপরই অ্যাশলে গুণারত্নে এবং কুশল মেন্ডিসের জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেন কুশল। শ্রীলঙ্কা পার করল ২০০ রান।

শুভাশিসের বলে উপুল থারাঙ্গা আউট হওয়ার পর ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন মেন্ডিস। মুস্তাফিজের কাটার আর সাকিবের ঘূর্ণি সামলে ১৪৩ বলে তিন অংকে পৌঁছান তিনি। সৌম্য সরকারকে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন তিনি। এই রিপোর্ট লখা পর্যন্ত তিনি ১৭৬ বলে ১০৫ রানে ব্যাট করছেন।

কুশলকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন অ্যাশলে গুণারত্নে। ইতিমধ্যে তিনি ৮৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। মাহমুদ উল্লাহ রিয়াদকে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন তিনি। এখন পর্যন্ত দুজনের জুটিতে এসেছে ১১৫ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২০৮ রান। দিনের আরও কমপক্ষে ২২ ওভার খেলা বাকী।

basic-bank

Be the first to comment on "কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*