শিরোনাম

কোপা দেল রে’র সেমিতে সেল্টা ডি ভিগো

নিউজ ডেস্ক : কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র (৪-৩ অ্যাগ্রিগেট) করে সেমিফাইনালে উঠেছে সেল্টা ডি ভিগো। প্রথম লেগে রিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল সেল্টা।

বুধবার, ২৫ জানুয়ারি রাতে সেল্টার মাঠে দানিলোর আত্মঘাতী গোলে ম্যাচের ৪৪ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ৬২ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ক্রিস্তিয়ানো রোনালদো। ৮৫ মিনিটে দানিয়েল ভাস গোল করে সেল্টাকে লিড এনে দেন।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে বদলী খেলোয়াড় হিসেবে নামা লুকাস ভাসকেস গোল করে ম্যাচ সমতায় আনেন। শেষ পর্যন্ত ২-২ এ শেষ হয় ম্যাচটি।

basic-bank

Be the first to comment on "কোপা দেল রে’র সেমিতে সেল্টা ডি ভিগো"

Leave a comment

Your email address will not be published.


*