নিউজ ডেস্ক : যারা জনগণের সাথে খারাপ আচরণ করবে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে হুশিয়ারি প্রদান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের সাথে ভাল ব্যবহার করতে হবে। ফুল দিয়ে নেতাদের খুশি করা চলবে না, খুশি করতে হবে জনগণকে। তিনি বলেন, সাম্রদায়িক উগ্রবাদ যেমন আমাদের শত্রু তেমনই মাদক আমাদের শত্রু। দলমত নির্বিশেষে উগ্রবাদকে প্রতিহত করতে হবে, মাদক ও ইয়াবাকে না বলতে হবে, প্রতিরোধ করতে হবে, এদেশর ভবিষ্যত তরুণ সমাজকে রক্ষা করতে হবে। বুধবার দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে এক পথসভায় প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন। পথসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, ডা: দিপু মনি এমপি, একেএম এনামূল হক শামীম, বিএম মোজাম্মেল হক এমপি, কল্পনা জামানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, নবী নেওয়াজ এমপি, আনোয়ারুল আজীম আনার এমপি, তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি সহ স্থানীয় সকল পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা শেষে তিনি কুষ্টিয়ায় জনসভার উদ্দেশ্যে রওনা দেন।
খুশি করতে হবে জনগণকে: ঝিনাইদহের পথসভায় ওবায়দুল কাদের

Be the first to comment on "খুশি করতে হবে জনগণকে: ঝিনাইদহের পথসভায় ওবায়দুল কাদের"