নিউজ ডেস্ক : কেরালাকে হারিয়ে আইসএল এর শিরোপা জিতলো কলকাতা
কেরালাকে পেনাল্টিতে ৪-৩ গোলে পরাজিত করে ভারতীয় সুপার লীগ (আইএসএল) এর শিরোপা জিতেছে কলকাতা। কেরালার জওহারলার নেহরু স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের হতাশ করে এ্যাথলেটিকো ডি কলকাতা মিডফিল্ডার জুয়েল রাজা শেখ ক্লাবকে দ্বিতীয় শিরোপা উপহার দেন।
এর আগে ফেবারিট কেরালার হয়ে গোল করতে ব্যর্থ হন সেডরিক হেংবার্ট। তার করা শটটি সরাসরি কলকাতার গোলরক্ষক দেবজিত মজুমদারের হাতে ধরা পড়লে কলকাতার জন্য জয়ের সুযোগ সৃষ্টি হয়। জুয়েল সেক্ষেত্রে কলকাতাকে হতাশ করেননি।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। ৩৭ মিনিটে ফরোয়ার্ড মোহাম্মদ রফির হেড কেরালাকে এগিয়ে দেয়। কিন্তু কিছুক্ষন পরেই হেনরিক সেরেনো ফোনসেকা সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে উভয় দলই রক্ষনাত্মক কৌশল অবলম্বন করে।
এর আগে ২০১৪ সালে প্রথমবারের মত আয়োজিত টুর্নামেন্টে শচীন টেন্ডুলকারের কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আরেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কলকাতা। সাবেক স্প্যানিশ ফুটবলার ফ্রান্সিসকো মোলিনা জিমিনেজের অধীনে কলকাতা লীগ টেবিলে চতুর্থ স্থানে থাকলেও সেমিফাইনালে টেবিলের শীর্ষে থাকা মুম্বাইকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ১৪ ম্যাচে মাত্র তিনটিতে জয়ী হওয়ায় গত মৌসুমের চ্যাম্পিয়ন চেন্নাই এফসি আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল।

Be the first to comment on "গাঙ্গুলীর কাছে হেরে গেলেন শচীন"