শিরোনাম

গুলশানের একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

নিউজ ডেস্ক :  রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত মোবাইল ফোন অপারেটর কম্পানি রবি’র প্রধান কার্যালয়ের পাশের সাততলা একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলশান থানার এসআই রমজান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই ভবনের একটি তলায় সন্দেহভাজন কয়েকজন যুবক আজ মঙ্গলবার বেলা ১১ টায় অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
তিনি আরও জানান, সাততলা ওই ভবনটির একটি তলায় ছয় থেকে সাতজন যুবক অবস্থান করছেন। তবে এরা জঙ্গি কী-না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে গুলশান থানার পরিদর্শক সালাউদ্দিন বলেন, এনসিসি ব্যাংক নয়, ঘটনাটি ঘটেছে ওই ভবনেই অবস্থিত এলজি’র শো রুমে। ছয়/সাতজন যুবক দারোয়ানকে হুমকি-ধমকি দিয়ে ভেতরে প্রবেশ করেছে। তারা বয়সে তরুণ, কাঁধে ব্যাগ আছে। পুলিশ ভবনটি ঘিরে ফেলেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

basic-bank

Be the first to comment on "গুলশানের একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী"

Leave a comment

Your email address will not be published.


*