নিউজ ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে রত্না বেগম (২৫) নামে এক গৃহবধূর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ওসি এ কে এম আলি নুর এ তথ্য জানান। নিহত রত্না বেগম একই গ্রামের মফিকুর শেখের স্ত্রী। তার ১১ মাস বয়সের একটি সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, হত্যাকাণ্ডের সময় বাড়িতে ওই শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না। রাতে স্বামী বাড়ি ফিরে এসে এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

Be the first to comment on "গোপালগঞ্জে গৃহবধূর গলা কেটে হত্যা"