শিরোনাম

চীনের তৈরি মোবাইল বুলেটও আটকাচ্ছে!

নিউজ ডেস্ক : চীনের তৈরি মোবাইল বুলেট আটকে দিচ্ছে! সম্পূর্ণ আকস্মিকভাবে হলেও এটাই সত্যি। দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ীর প্রাণ বাঁচিয়েছে হুয়েই-এর তৈরি একটি মোবাইল।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে। একটি মিটিং সেরে ফিরছিলেন ওই ব্যবসায়ী। শহরের বাইরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছিলেন তিনি। সে সময় হঠাত্‍ এক বন্দুকধারী ডাকাত তার সামনে এসে গুলি ছোঁড়েন। কোটের পকেটে সে সময় রাখা ছিল পি৮ লাইট ফোনটি। আশ্চর্যজনক ভাবে খুব কাছ থেকে চালানো নাইনএমএম পিস্তলের গুলি আটকে দেয় মোবাইলটি। ফলে প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী।
আরও আশ্চর্যের ব্যাপার, মোবাইলটির সম্পূর্ণ প্লাস্টিক বডি। তাও কীভাবে ওই বুলেট আটকে দিল সেটা ভেবেই অবাক সকলে। তালিকায় নির্মাণকারী সংস্থা হুয়েই পর্যন্ত রয়েছে। ঘটনা প্রকাশিত হওয়ার পর সংস্থার পক্ষ থেকে ওই ব্যক্তিকে পি৯ লাইট ফোন উপহার হিসাবে দেওয়া হয়। এর ফলে আর কিছু না হোক, দক্ষিণ আফ্রিকা জুড়ে চীনের তৈরি দ্রব্যের চাহিদা বেশ কয়েকগুণ বেড়ে গেছে। সূত্র: এই সময়

basic-bank

Be the first to comment on "চীনের তৈরি মোবাইল বুলেটও আটকাচ্ছে!"

Leave a comment

Your email address will not be published.


*