নিউজ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন মো. মোজাম্মেল হক খান। আজ সোমবার নতুন সচিব নিয়োগের আদেশ জারি হয়েছে।
সরকারের গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন কামাল আবদুল নাসের চৌধুরী। অবসরের বয়সসীমার কাছাকাছি পৌঁছে যাওয়া আস্থাভাজন এই কর্মকর্তাকে গত ২৭ নভেম্বর নিজের দপ্তরের মুখ্য সচিবের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোজাম্মেল হক খান মোজাম্মেল হক খান মুখ্য সচিব পদে কামাল চৌধুরীকে নিয়োগের প্রক্রিয়ার মধ্যেই নতুন জনপ্রশাসন সচিব নিয়োগে কার্যক্রম শুরু হয়।
২০০৯ সালের ২৭ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হওয়ার পর ওই বছর ৪ অগাস্ট একই মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পান মোজাম্মেল।

Be the first to comment on "জনপ্রশাসনের নতুন সচিব হলেন মোজাম্মেল হক"