শিরোনাম

জাপানের রিসোর্টে বরফ ধস, ৩ শিশু শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক : জাপানের উত্তর টোকিও এলাকার একটি স্কি রিসোর্টে বরফ ধসের পর ৩ শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কিয়োদো সংবাদ সংস্থা। এই ঘটনায় ৬ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ৩ শিশু ধসে বরফ চাপা পড়েছে। সংবাদ সংস্থাটি জানায়, জাপানের একাধিক স্কুল থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা এই রিসোর্টে এসেছিল। মোট ৫০ জন ধসের সময় রিসোর্টটিতে ছিল।

এই ঘটনায় ত্রাণ ও দুর্যোগ পরবর্তী সহায়তার জন্য জাপানের একটি দল কাজ করছে। তারা জানায়, আরো কেউ নিখোঁজ রয়েছে কিনা, অথবা এই ঘটনায় আহত অবস্থায় আছে কিনা, তা খোঁজ করে দেখা হচ্ছে। সোমবার সকালে উত্তর টোকিওর নাসু অনসেন ফ্যামিলি স্কি রোসোর্টে এই দুর্ঘটনা ঘটে।

basic-bank

Be the first to comment on "জাপানের রিসোর্টে বরফ ধস, ৩ শিশু শিক্ষার্থী নিখোঁজ"

Leave a comment

Your email address will not be published.


*