নিউজ ডেস্ক : রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
মহান বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিশৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খালেদা জিয়া। শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা এমাম আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।
জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা নিবেদন

Be the first to comment on "জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা নিবেদন"